Father’s Help
– By R.K. Narayan
The Author and the text: (লেখক ও পাঠ পরিচিতি)
R.K. Narayan (1906–2001) is one of the leading figures of early Indian literature in English. His notable works include Malgudi Days and The Guide. He was awarded the Sahitya Akademi Award in 1958 for The Guide.
বঙ্গানুবাদ: আর. কে. নারায়ণ (১৯০৬-২০০১) ইংরেজি ভাষায় প্রারম্ভিক বা প্রথম যুগের ভারতীয় সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। দ্য গাইড রচনার জন্য ১৯৫৮ সালে তাঁকে সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত করা হয়।
The story, an edited excerpt from Malgudi Days, is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend school. The story explores how, through the events that follow, Swami’s original reservations about his teacher Samuel get transformed considerably
বঙ্গানুবাদ: গল্পটি মালগুড়ি ডেজ থেকে নেওয়া একটি সম্পাদিত অংশ, যা স্বামীনাথন নামে একটি কমবয়সি ছেলেকে নিয়ে। সে স্কুলে যেতে অনিচ্ছুক, কিন্তু তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠান। গল্পটিতে অন্বেষণ করা হয়েছে বা দেখানো হয়েছে যে, পরবর্তী ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে শিক্ষক স্যামুয়েল সম্পর্কে স্বামীর মনে যে প্রাথমিক ধারণা বা দ্বিধা ছিল, তা কীভাবে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়ে যায়।
UNIT-1
📖 Text & Translation (পাঠ্য ও বঙ্গানুবাদ)
Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. It looked as though only a moment ago it was Friday. Already Monday was there. He hoped he didn’t have to go to school.
বিছানায় শুয়ে, স্বামী ভয়ে কেঁপে উঠে বুঝতে পারল যে এটা সোমবার সকাল। মনে হচ্ছিল যেন মাত্র এক মুহূর্ত আগেই এটা শুক্রবার ছিল। ইতিমধ্যেই সোমবার এসে গেছে। সে আশা করেছিল যে তাকে হয়তো স্কুলে যেতে হবে না।
At nine o’clock Swaminathan wailed, “I have a headache.”
সকাল ন-টার সময় স্বামীনাথন আর্তনাদ করে বলল, “আমার মাথায় যন্ত্রণা হচ্ছে।”
Mother generously suggested that Swami might stay at home.
মা উদারভাবে প্রস্তাব দিলেন যে স্বামী বাড়িতেই থাকতে পারে।
At 9.30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in Mother’s room.
সকাল সাড়ে ন-টার সময়, যখন তার স্কুলের প্রার্থনা কক্ষে থাকার কথা ছিল, তখন স্বামী মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল।
Father asked him, “Have you no school today?”
বাবা তাকে জিজ্ঞাসা করলেন, “আজ তোমার স্কুল নেই?”
“Headache,” Swami replied.
“মাথা যন্ত্রণা,” স্বামী উত্তর দিল।
“Nonsense! Dress up and go.”
“বাজে কথা! পোশাক পরো এবং যাও।”
“Headache!”
“মাথা যন্ত্রণা করছে!”
“Loaf about less on Sundays and you will be without a headache on Monday.”
“রবিবার দিনগুলোতে একটু কম ঘোরাঘুরি করো, তাহলে সোমবারে আর মাথা ব্যথা থাকবে না।”
Swami knew how strict his father could be. So he changed his tactics.
স্বামী জানত তার বাবা কতটা কঠোর হতে পারেন। তাই সে তার কৌশল পরিবর্তন করল।
“I can’t go so late to the class.”
“আমি এত দেরি করে ক্লাসে যেতে পারব না।”
“You’ll have to. It is your own fault.”
“তোমাকে যেতেই হবে। এটা তোমার নিজের দোষ।”
“What will the teacher think if I go so late?”
“আমি যদি এত দেরি করে যাই তবে শিক্ষক মহাশয় কী ভাববেন?”
“Tell him you had a headache and so are late.”
“তাঁকে বলো তোমার মাথা ধরেছিল তাই দেরি হয়েছে।”
“He will scold me if I say so.”
“আমি যদি ওমন বলি তবে তিনি আমাকে বকবেন।”
“Will he? Let us see. What is his name?”
“তাই নাকি? দেখা যাক। তাঁর নাম কী?”
“Samuel.”
“স্যামুয়েল।”
“Does he always scold the students?”
“তিনি কি সবসময় ছাত্রদের বকাবকি করেন?”
“He is a very angry man. He is especially angry with boys who come in late. I wouldn’t like to go late to Samuel’s class.”
“তিনি খুব রাগী মানুষ। তিনি বিশেষ করে সেইসব ছেলেদের ওপর রেগে যান যারা দেরি করে আসে। আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে চাই না।”
“If he is so angry, why not tell your headmaster about it?”
“যদি তিনি এতটাই রাগী হন, তবে তোমরা প্রধান শিক্ষককে এ ব্যাপারে বলো না কেন?”
“They say that even the headmaster is afraid of him.”
“লোকে বলে যে এমনকি প্রধান শিক্ষকও তাঁকে ভয় পান।”
📝 Word Nest (শব্দার্থ )
- Shudder (শাডার): Shaking of body caused by fear. (ভয়ে শরীর কেঁপে ওঠা।)
- Loaf (লোফ): Move around in an idle manner. (অলসভাবে ঘোরাঘুরি করা।)
Comprehension Exercises (Unit 1)
1. Choose the correct alternative to complete the following sentences:
(a) With a shudder Swami realized that it was (ভয়ে কেঁপে উঠে স্বামী বুঝতে পারল যে এটা ছিল…)
- (i) Friday
- (ii) Thursday
- (iii) Wednesday
- (iv) Monday
Answer: (iv) Monday
(b) When Swami ought to have been in the school prayer hall, he was lying on the (যখন স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল, তখন সে শুয়েছিল…)
- (i) bench
- (ii) table
- (iii) bed
- (iv) desk
Answer: (i) bench
(c) According to Swami, Samuel is especially angry with boys who are (স্বামীর মতে, স্যামুয়েল স্যার বিশেষ করে সেইসব ছেলেদের ওপর রেগে যান যারা…)
- (i) absent
- (ii) late
- (iii) inattentive
- (iv) undisciplined
Answer: (ii) late
2. Fill in the chart with information from the text:
| (a) Time when Swami complained of a headache | At Nine o’clock. (সকাল ৯টা) |
| (b) Person who ordered Swami to dress up and go to school. | His father. (তার বাবা) |
| (c) Name of the teacher mentioned by swami | Semuel (স্যামুয়েল) |
3. State whether the following statements are True or False. Provide sentences/phrases/words in support of your answer: (নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লেখো এবং তোমার উত্তরের সপক্ষে পাঠ্য থেকে বাক্য/শব্দগুচ্ছ উদ্ধৃত করো)
(a) Swami said that he had a headache. (স্বামী বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছে।)
Answer: True (T)
Supporting Statement: “At nine o’clock Swaminathan wailed, ‘I have a headache’.”
(b) Swami was lying in his father’s room. (স্বামী তার বাবার ঘরে শুয়েছিল।)
Answer: False (F)
Supporting Statement: “Swami was lying on the bench in Mother’s room.”
(c) According to Swami, the headmaster was not afraid of Samuel. (স্বামীর মতে, হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেতেন না।)
Answer: False (F)
Supporting Statement: “They say that even the headmaster is afraid of him.”
UNIT-2
📖 Text & Translation (পাঠ্য ও বঙ্গানুবাদ)
Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day.
স্বামী আশা করেছিল যে, এটা দিয়ে তার বাবাকে বোঝানো যাবে কেন আজকের দিনটা তার স্কুল এড়ানো উচিত।
But Father’s behaviour took an unexpected turn. He proposed to send a letter with Swami to the headmaster. No amount of protest from Swami would make him change his mind.
কিন্তু বাবার আচরণে এক অপ্রত্যাশিত মোড় এল। তিনি প্রস্তাব দিলেন যে স্বামীর হাত দিয়ে তিনি প্রধান শিক্ষককে একটি চিঠি পাঠাবেন। স্বামীর তরফ থেকে কোনো পরিমাণ প্রতিবাদই তার মন পরিবর্তন করতে পারল না।
By the time Swami was ready to leave for school, Father had composed a long letter to the headmaster. He put it in an envelope and sealed it.
ততক্ষণে স্বামী স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল, বাবা প্রধান শিক্ষকের উদ্দেশ্যে একটি দীর্ঘ চিঠি লিখে ফেললেন। তিনি এটি একটি খামের মধ্যে রাখলেন এবং খামের মুখ বন্ধ করে দিলেন।
“What have you written, Father?” Swami asked apprehensively.
“তুমি কী লিখেছ বাবা?” স্বামী শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল।
“Nothing for you. Give it to your headmaster and go to your class.”
“তোমার জন্য কিছু না। এটা তোমার প্রধান শিক্ষককে দিও এবং তোমার ক্লাসে চলে যেও।”
“Have you written anything about our teacher Samuel?”
“তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছ?”
“Yes. Plenty of things.”
“হ্যাঁ। অনেক কিছু।”
“What has he done, Father?”
“তিনি কী করেছেন, বাবা?”
“Everything is there in the letter. Give it to your headmaster.”
“সবকিছু চিঠিতে আছে। এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিও।”
Swami went to school feeling that he was the worst boy on earth. His conscience bothered him. He was not at all sure if his description of Samuel had been accurate. He felt he had mixed up the real and the imagined.
স্বামী নিজেকে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে মনে করে স্কুলে গেল। তার বিবেক তাকে দংশন করতে লাগল। সে আদৌ নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনা সঠিক ছিল কি না। সে অনুভব করল যে সে বাস্তব এবং কল্পনাকে গুলিয়ে ফেলেছে।
Swami stopped on the roadside to make up his mind about Samuel. Samuel was not such a bad man after all. Personally he was much more friendly than the other teachers. Swami also felt Samuel had a special regard for him.
স্যামুয়েল সম্পর্কে মনস্থির করার জন্য স্বামী রাস্তার ধারে দাঁড়াল। আসলে স্যামুয়েল অতটা খারাপ মানুষ ছিলেন না। ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকদের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন। স্বামী এটাও অনুভব করল যে তার প্রতি স্যামুয়েলের একটা বিশেষ স্নেহ রয়েছে।
Swami’s head was dizzy with confusion. He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. The more he thought of Samuel, the more Swami grieved for him. To recall Samuel’s dark face, his thin moustache, unshaven cheek and yellow coat filled Swaminathan with sorrow.
বিভ্রান্তিতে স্বামীর মাথা ঝিমঝিম করতে লাগল। চিঠিতে স্যামুয়েলের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, সেগুলো কি সত্যিই তার প্রাপ্য—সেটা সে ঠিক করতে পারছিল না। সে যতই স্যামুয়েলের কথা ভাবতে লাগল, ততই স্বামী তার জন্য দুঃখ পেতে লাগল। স্যামুয়েলের কালো মুখ, সরু গোঁফ, না-কামানো গাল এবং হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল।
📝 Word Nest (শব্দার্থ)
- Apprehensively (অ্যাপ্রিহেনসিভলি): In a manner which expresses worry that something unpleasant may happen. (কোনো কিছু খারাপ ঘটতে পারে ভেবে উদ্বেগ প্রকাশ করা বা শঙ্কিত হওয়া।)
- Dizzy (ডিজি): Imbalanced and undecided state of mind. (মনের অস্থিরতা বা মাথা ঝিমঝিম করা /সিদ্ধান্তহীনতায় ভোগা)।
Comprehension Exercises (Unit 2)
4. Choose the correct alternative to complete the following sentences: (সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো)
(a) Father decided to send the headmaster a (বাবা হেডমাস্টারমশাইকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন একটি…)
- (i) telegram
- (ii) notice
- (iii) letter
- (iv) report
Answer: (iii) letter (চিঠি)
(b) While going to school Swami was bothered by (স্কুলে যাওয়ার পথে স্বামীকে কষ্ট দিচ্ছিল তার…)
- (i) conscience
- (ii) headache
- (iii) toothache
- (iv) fever
Answer: (i) conscience (বিবেক)
(c) The colour of Samuel’s coat was (স্যামুয়েল স্যারের কোটের রং ছিল…)
- (i) black
- (ii) blue
- (iii) white
- (iv) yellow
Answer: (iv) yellow (হলুদ)
5. Complete the following sentences with information from the text: (পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো)
(a) Father’s behaviour took an __________________________.
Ans: unexpected turn. (বাবার আচরণ একটি অপ্রত্যাশিত মোড় নিল।)
(b) Swami went to school feeling _________________________.
Ans: that he was the worst boy on earth. (স্বামী স্কুলে যাচ্ছিল এই ভেবে যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে।)
(c) Swami stopped on the roadside to _____________________.
Ans: make up his mind about Samuel. (স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল স্যামুয়েল সম্পর্কে মনস্থির করার জন্য।)
6. Answer the following questions: (নিচের প্রশ্নগুলির উত্তর দাও)
(a) Where did Father put the letter? (বাবা চিঠিটি কোথায় রেখেছিলেন?)
Ans: Father put the letter in an envelope and sealed it. (বাবা চিঠিটি একটি খামের মধ্যে রাখলেন এবং সেটার মুখ বন্ধ করে দিলেন।)
(b) What did Swami fail to decide about Samuel? (স্বামী স্যামুয়েল সম্পর্কে কী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল?)
Ans: Swami could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. (স্বামী সিদ্ধান্ত নিতে পারছিল না যে চিঠিতে করা অভিযোগগুলো সত্যিই স্যামুয়েলের প্রাপ্য ছিল কি না।)
(c) How did Samuel look? (স্যামুয়েল দেখতে কেমন ছিলেন?)
Ans: Samuel had a dark face, thin moustache, unshaven cheek and he wore a yellow coat. (স্যামুয়েলের মুখ ছিল কালো, সরু গোঁফ, না-কামানো গাল এবং তিনি একটি হলুদ কোট পরতেন।)
UNIT-3
📖 Text & Translation (পাঠ্য ও বঙ্গানুবাদ)
As he entered the school gate, an idea occurred to him. He would deliver the letter to the headmaster at the end of the day. There was a chance Samuel might do something during the course of the day to justify the letter.
যেই সে স্কুলের গেটে প্রবেশ করল, তার মাথায় একটা বুদ্ধি এল। সে দিনের শেষে প্রধান শিক্ষককে চিঠিটা জমা দেবে। সারা দিনে এমন একটা সুযোগ থাকতে পারে যে স্যামুয়েল হয়তো এমন কিছু করবেন যা চিঠির অভিযোগগুলোকে সঠিক প্রমাণ করবে।
Swami stood at the entrance to his class. Samuel was teaching arithmetic. He looked at Swami. Swami hoped Samuel would scold him severely.
স্বামী তার ক্লাসের প্রবেশদ্বারে দাঁড়াল। স্যামুয়েল তখন পাটিগণিত পড়াচ্ছিলেন। তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী আশা করেছিল স্যামুয়েল তাকে খুব কঠোরভাবে বকবেন।
“You are half an hour late,” Samuel said.
“তুমি আধ ঘণ্টা দেরি করে এসেছ,” স্যামুয়েল বললেন।
“I have a headache, sir,” Swami said.
“আমার মাথা যন্ত্রণা করছে, স্যার,” স্বামী বলল।
“Then why did you come at all?”
“তাহলে তুমি আদপেই স্কুলে এলে কেন?”
This was an unexpected question from Samuel.
স্যামুয়েলের কাছ থেকে এটা ছিল এক অপ্রত্যাশিত প্রশ্ন।
Swami said, “My father said I shouldn’t miss school, sir.”
স্বামী বলল, “আমার বাবা বলেছেন আমার স্কুল কামাই করা উচিত নয়, স্যার।”
Samuel looked impressed. “Your father is quite right. We want more parents like him.”
স্যামুয়েলকে বেশ মুগ্ধ মনে হলো। “তোমার বাবা একদম ঠিক বলেছেন। আমরা তাঁর মতোই আরও অভিভাবক চাই।”
“Oh, you poor man!” Swami thought, “you don’t know what my father has done to you.”
“ওহ, বেচারা মানুষ!” স্বামী ভাবল, “আপনি জানেন না আমার বাবা আপনার কী ব্যবস্থা করেছেন।”
“All right, go to your seat.”
“ঠিক আছে, তোমার জায়গায় যাও।”
Swami sat down, feeling sad. He had never met anyone as good as Samuel.
দুঃখিত হয়ে স্বামী বসে পড়ল। স্যামুয়েলের মতো এত ভালো কারো সঙ্গে তার কখনো দেখা হয়নি।
The teacher was inspecting the home lessons. To Swami’s thinking, this was the time when Samuel got most angry. But today Samuel appeared very gentle.
শিক্ষক তখন বাড়ির কাজ দেখছিলেন। স্বামীর ভাবনা অনুযায়ী, এটাই সেই সময় যখন স্যামুয়েল সবথেকে বেশি রেগে যান। কিন্তু আজ স্যামুয়েলকে খুব শান্ত মনে হচ্ছিল।
“Swaminathan, where is your homework?”
“স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়?”
“I have not done my homework, sir,” Swami said.
“আমি আমার বাড়ির কাজ করিনি, স্যার,” স্বামী বলল।
“Why – headache?” asked Samuel.
“কেন – মাথা ব্যথা?” স্যামুয়েল জিজ্ঞাসা করলেন।
“Yes, sir.”
“হ্যাঁ, স্যার।”
“All right, sit down,” Samuel said.
“ঠিক আছে, বসে পড়ো,” স্যামুয়েল বললেন।
When the bell rang for the last period at 4.30, Swami picked up his books and ran to the headmaster’s room. He found the room locked. The peon told him the headmaster had gone on a week’s leave. Swaminathan ran away from the place.
বিকেল সাড়ে চারটেয় যখন শেষ পিরিয়ডের ঘণ্টা বাজল, স্বামী তার বইপত্র গুছিয়ে নিয়ে প্রধান শিক্ষকের ঘরের দিকে দৌড় দিল। সে দেখল ঘরটি তালাবন্ধ। পিয়ন তাকে বলল যে প্রধান শিক্ষক এক সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন সেখান থেকে দৌড়ে পালিয়ে এল।
As soon as he entered home with the letter, Father said, “I knew you wouldn’t deliver it.”
চিঠিটা নিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই বাবা বললেন, “আমি জানতাম তুমি এটা দেবে না।”
“But the headmaster is on leave,” Swami said.
“কিন্তু প্রধান শিক্ষক ছুটিতে আছেন,” স্বামী বলল।
Father snatched the letter away from Swami and tore it up.
বাবা স্বামীর হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন এবং টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন।
“Don’t ever come to me for help if Samuel scolds you again. You deserve your Samuel,” he said.
“স্যামুয়েল যদি তোমাকে আবার বকে, তবে সাহায্যের জন্য আর কখনো আমার কাছে এসো না। তোমার স্যামুয়েলের মতোই শিক্ষক প্রাপ্য,” তিনি বললেন।
Word Nest (শব্দার্থ)
Snatch (স্ন্যাচ): Took forcibly. (জোর করে কোনো কিছু নিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া / ছিনিয়ে নেওয়া)।
Comprehension Exercises (Unit 3)
7. Choose the correct alternative to complete the following sentences: (সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো)
(a) When Swami entered the class, Samuel was teaching (স্বামী যখন ক্লাসে ঢুকল, স্যামুয়েল তখন পড়াচ্ছিলেন…)
- (i) history
- (ii) arithmetic
- (iii) science
- (iv) geography
Answer: (ii) arithmetic (পাটিগণিত)
(b) Swami was late to school by (স্বামী স্কুলে দেরি করে এসেছিল…)
- (i) half an hour
- (ii) an hour
- (iii) two hours
- (iv) three hours
Answer: (i) half an hour (আধ ঘণ্টা)
(c) The Headmaster was on leave for one (হেডমাস্টার ছুটিতে ছিলেন এক…)
- (i) day
- (ii) month
- (iii) year
- (iv) week
Answer: (iv) week (সপ্তাহ)
8. Complete the following sentences with information from the text: (পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো)
(a) As Swami entered the school gate ______________________.
Ans: an idea occurred to him. (স্কুল গেটে ঢুকতেই তার মাথায় একটা বুদ্ধি এল।)
(b) Swami stood at ______________________________________.
Ans: the entrance to his class. (স্বামী তার ক্লাসের প্রবেশদ্বারে দাঁড়াল।)
(c) Father snatched the letter away from Swami and ______________________________________.
Ans: tore it up. (বাবা স্বামীর হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন এবং ছিঁড়ে ফেললেন।)
9. Fill in the chart with information from the text: (পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে কারণ ও ফলাফল ছকটি পূরণ করো)
| Cause (কারণ) | Effect (ফলাফল) |
| a) He had a headache. (তার মাথা যন্ত্রণা ছিল) | a) Swami did not do his homework. (স্বামী তার বাড়ির কাজ করেনি) |
| b) Swami never met anyone as good as Samuel. (স্বামী স্যামুয়েলের মতো ভালো মানুষ দেখেনি) | b) Swami sat down feeling sad. (স্বামী দুঃখিত হয়ে বসে পড়ল) |
| (c) The headmaster had gone on a week’s leave. (হেডমাস্টার এক সপ্তাহের ছুটিতে গিয়েছিলেন) | c) Swami could not deliver the letter. (স্বামী চিঠিটা জমা দিতে পারল না) |
Grammar in use
10. Choose the correct alternative to complete the following sentences:
- (a) Rina takes (take/takes/took) the bus to school everyday.
- (b) Last Monday, while we were watching (was watching/have been watching/were watching) the television, the electricity went off.
- (c) By this time tomorrow they will have left (will have left/will have leave/will had left).
11. Fill in the blanks with appropriate articles and prepositions:
Arifa, the younger of the two girls, has cracked IIT, while the older one is an engineer in a multinational company.




